নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক

যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামিম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। তিনি এলাকায় মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার রাতে শ্রীকান্তনগর বাজারের মো. আরাফাত হোসেনের মালিকানাধীন একটি 'বিকাশ' এজেন্টের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শামিম।

দোকান মালিক আরাফাত জানান, রাতে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানে অপরিচিত একজনের উপস্থিতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে শামিমকে হাতেনাতে ধরে ফেলেন। বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর জখম হন।মারধরের একপর্যায়ে শামিম নিস্তেজ হয়ে পড়লে দোকান মালিক ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যেই ওই ব্যক্তি চুরির চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে