নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বাঘারপাড়া প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের পাহাড়: প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিনের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সাথে চরম অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়ম প্রতিকার ও শাস্তির দাবিতে মহিরন গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যক্তি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর (খুলনা) এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. শামছুল আরফিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে সেবা না দিয়ে ফিরিয়ে দেন। ভুক্তভোগীদের অভিযোগ, গরু-ছাগল বা হাঁস-মুরগির চিকিৎসার জন্য গেলে তিনি বলেন, "অফিসের নিচে গ্রাম্য পল্লী চিকিৎসক আছে, তারা দেখবে।" এমনকি তার কক্ষে জনসাধারণের প্রবেশেও অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। তার দাবি, তার অনুমতি ছাড়া রুমে কোনো 'পাবলিকের' প্রবেশের অধিকার নেই।

​ভুক্তভোগী কৃষক মুরাদ হোসেন জানান, অসুস্থ গরু নিয়ে হাসপাতালে গেলেও ডা. শামছুল আরেফিনের কোনো সাড়া মেলেনি। এছাড়া ছবি সত্যায়িত করতে গেলে অভিযোগকারী রবিউল ইসলামের সাথেও তিনি অত্যন্ত অশালীন আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।​অনিয়মের অভিযোগ শুধু হাসপাতাল চত্বরেই সীমাবদ্ধ নয়। রায়পুর ইউনিয়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য। সংবাদকর্মীরা বিভিন্ন তথ্যের প্রয়োজনে যোগাযোগ করলে তিনি সহযোগিতা না করে ওয়েবসাইট দেখার পরামর্শ দেন, যদিও সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে।​এ বিষয়ে জানতে চাইলে ডা. শামছুল আরফিন বলেন, "আমি সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। তবে একই সময়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না, হয়তো সেই কারণে কেউ ক্ষুব্ধ হয়ে অভিযোগ দিয়েছেন।"​যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান জানান, অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দেওয়া হয়েছে। বিষয়টি এখন তারাই খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে