নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শার্শার কায়বায় বিএনপির মনোনীত প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শার্শার কায়বায় বিএনপির মনোনীত প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৮৫ শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে’ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। প্রাধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল, এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন।তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমি ছাত্র জীবন থেকে বিএনপির সাথে আছি। যদি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে বেকারত্ব দূরী করন এবং শিক্ষিত যুবকদের চাকরীর ব্যবস্থা করবো। পাশাপাশি নারীদের কর্মসংস্থান গড়ে তুলবো।মাদকের বিরুদ্ধ শক্ত অবস্থান তৈরি কোরবো,খাল বিল সংস্কার করবো,ফ্যামিলি কার্ডের ব্যবস্হা করবো। এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসংযোগ ও উঠান বৈঠক শেষে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।
আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে