যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে আটক করা হয়েছে।আটক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের পুত্র।তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অপহরণ, নির্যাতন এবং চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, জনি ও তার সহযোগীরা ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই দফায় ৪ কোটি টাকা আদায় করেন। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, এর আগেও জনির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব কর্মকাণ্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।জনির বিরুদ্ধে ঘাট গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, জনি তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেছেন।
৫ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে