যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।
শিশুটির বোন জানান,তিন বোনের মধ্যে জোনাকি সবার ছোট।পারিবারিক দ্বন্দে আমার মায়ের সাথে বাবার ডিভোর্স হয়।বাবা দ্বিতীয় বিয়ে করে যশোর ভাড়া বাড়ীতে থাকতেন।আমরা বেনাপোল দাদার বাড়ীতে থাকতাম।সামনে ঈদ তাই ছোট বোন জামা কাপড় কিনতে বেনাপোল থেকে গত ৭দিন আগে ও সৎ মায়ের কাছে বেড়াতে যশোর যায়। এরপর গতকাল সোমবার সকাল ১০টা থেকে জোনাকি নিখোঁজ ছিল। তার অভিযোগ সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুকুরে মরদেহ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
৪ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে