নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের ১হাজার মুরগীর বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা

ছবি-সংগৃহীত।

আদমদীঘিতে একটি পোল্ট্রি ফার্মে ঢুকে ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী মুরগী বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার পান্না পোণ্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানান, তার বাড়ির পাশে পান্না পোল্ট্রি নামক একটি মুরগী ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালী জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন পালন করে বাজারজাত করে আসছেন। বর্তমানে ফার্মে এক হাজারের অধিক বিভিন্ন জাতের মুরগী বাচ্চা রয়েছে। যাদের বয়স হয়েছিল মাত্র ১৫ দিন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মুরগি বাচ্চাদের খাবার দিয়ে ফার্মের দরজা বন্ধ করে বাসায় যাই। রাত আনুমানিক সাড়ে ১১ টায় দিকে তার কেয়ারটেকার হাসান আলী ফার্মে মুরগি বাচ্চাদের খাবার দিতে এসে দেখেন দুর্বৃত্তরা ফামের বেড়া কেটে ঘরে ঢুকে মাত্র ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় তিনজনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর