নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

গ্রেফতারকৃত ৬ জন।

বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি করার সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে নেশার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (৫ মে) রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গত সোমবার রাত দেড়টার দিকে আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে মাদক কারবারি আশরাফুল ইসলামের বসতবাড়ীতে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজা উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেপ্তার করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার ৬ মে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর