নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তজুমদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে যুবদল ও মৎস্যজীবি দলের দুই নেতার বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬/০৯/২০২৪ইং তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায় "তজুমদ্দিনের চর মোজাম্মেল কৃষকের আতংক ব্লক লিডার" শিরোনামে সংবাদে যুবদল নেতা শাহাজান ও মৎস্যজীবিদল নেতা কামাল উদ্দিনকে  জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়।

প্রকৃত পক্ষে চর মোজাম্মেলে এখণ পর্যন্ত বিএনপির কোন ব্লক লিডার দেওয়া হয়নি। পূর্বে যে, যেখানে, যেভাবে, চরের দায়িত্বে নিয়েজিত ছিল বর্তমানে ও তারা সেখানে সেভাবে দায়িত্ব পালন করছেন। 

কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমএর নির্দেশনা  হলো,চরের বাসিন্দারা যিনি যেখানে যে অবস্থায় আছেন। তিনি সেখানে সেভাবে থাকবেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে চর থেকে বিতারিত করা হবেনা। এছাড়া কোন সন্ত্রাসী, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ধর্ষনকারী, চাঁদাবাজ, চোর-ডাকাত সহ কোন ধরণের অপারাধী চরে থাকতে পারবে না। কারো অপরাধের দায় দল নেবেনা।

আমরা নেতার এই নির্দেশনা অনুযায়ী চরের মানুষের কাছে পৌছে দিতে পথসভার মাধ্যমে জানিয়ে দিয়েছি।

অথচ একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এই ধরনের গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, মৎসজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, যুবদলের সদস্য সচিব মোঃ শাজাহান, ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে