আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন।

ভোলার তজুমদ্দিনের চরমোজাম্মেল ব্লকনেতা আজগর হাওলাদারের চাঁদাদাবী ও মারপিটের  বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। জোড় পূর্বক জমি দখলের সময় বাঁধা দিলে পাওয়ার টিলারের ধাক্কায় কৃষানীকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুন) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে  এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎

‎ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল আজগর হাওলাদার এর ব্লকে ৮০ বাট জমি রয়েছে। ৩০ টি পরিবারের কাছে টাকা দাবী করে জমিতে চাষ বন্ধ করে দেন। বৃহস্পতিবারের ব্লকনেতা আজগর লোকজন নিয়ে কৃষক শরীফের জমিতে চাষ দিতে গেলে তার স্ত্রী  কৃষানী শাহানুর বেগম বাঁধা দিলে তাকে পাওয়ার টিলার দিয়ে ধাক্কা দেয়। এতে শাহানুর আহত হলে তাকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। কৃষক নুরনবী জানান, প্রায় ২০ বছর আগে তারা চরের জঙ্গল আবাদ চাষাবাদ করে আসছেন। এই চরের খাস জমিতে প্রায় ২ হাজার পরিবার বসবাস করছেন। তখন থেকে ব্লকনেতার মাধ্যমে চরটিকে নিয়ন্ত্রণ করা হয়। 


‎সংবাদ সম্মেলনে রহিমা বিবি জানান, ৫ বছর আগে ৭৫ হাজার টাকায় ১ বাট জমি নিয়ে চরে বসবাস করছেন। প্রতি বছর ব্লকনেতাকে চাহিদা মত টাকা না দিলে বিভিন্ন অজুহাতে উচ্ছেদ করা হয়। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই।

‎

‎ব্লকনেতা আজগর হাওলাদারের চাঁদাদাবী, মারপিট ও হুমকি হাত থেকে বাঁচানোর আকতি জানান সংবাদ সম্মেলনে আসা ১০টি পরিবার।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে





তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৮২ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে