আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মনপুরায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। (স্থানীয় প্রতিনিধি)

 

ভোলার মনপুরায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনের মনপুরা উপজেলা শাখার উদ্যোগে গত ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে স্থানীয় এক সংকটাপন্ন পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অত্যন্ত অসহায় নারী মনোয়ারা বেগমের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজে ছিল দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, হলুদ ও মরিচের গুঁড়োসহ হালকা খাবার হিসেবে চিঁড়ে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে আকস্মিক এই খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনোয়ারা বেগম।উক্ত মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় ছাত্রশক্তি, ভোলা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফজলে রাব্বী রিমন এবং মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক শামীম হোসেন আজাদ। এ সময় সংগঠনের উপজেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খাদ্যসামগ্রী বিতরণকালে ছাত্রনেতৃবৃন্দ বলেন, জাতীয় ছাত্রশক্তি শুধু ছাত্রদের অধিকার আদায়েই নয়, বরং সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এটি আমাদের নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমের একটি অংশ। আগামীতেও অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে আমাদের এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে





তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৮২ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে