আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

‎ভোলার তজুমদ্দিনে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি রাজনৈতিক বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকে গ্রেপ্তারে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গভীর রাতে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়।

‎তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

‎তবে জামাল উদ্দিন জাবুর পরিবারের দাবি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে কখনো জড়িত ছিলেন না। পরিবারের সদস্যদের অভিযোগ, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।

‎পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, জামাল উদ্দিন জাবুর বিরুদ্ধে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ সঠিক নয় এবং তারা তার ন্যায়সংগত বিচার দাবি করেন।

‎এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


‎

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে





তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৮২ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে