পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফেস্ট ২০২৩’

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-03-2023 05:48:40 pm

ষষ্ঠবারের মতো রাজশাহী কলেজে ‘সায়েন্স ফেস্ট ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে রাজশাহী কলেজ সায়েন্স ক্লাব। বিজ্ঞানের সৌন্দ্যর্যকে উপস্থাপন ও বিজ্ঞানের বিশালতাকে উপলব্ধি করার লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ মার্চ দুইদিন ব্যাপী কলেজ প্রাঙ্গনে এ সায়েন্স ফেস্টের আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।

কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৪ মার্চের মধ্যে ফ্রি রেজিস্টেশনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। সায়েন্স ফেস্টে জুনিয়র ( ৬ষ্ঠ-৮ম শ্রেণী), মাধ্যমিক ( ৯ম-১০ম শ্রেণী) ও উচ্চ মাধ্যমিক (১১শ-১২শ শ্রেণি) বিভাগে অনুষ্ঠিত হবে ।

এবারের আসরে থাকছে প্রজেক্ট শোকেস, ওয়াল ম্যাগাজিন, স্পিড কিউবিং, সুডোকু সলভিং , ডকুমেন্টারি শো, প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্টসহ বেশকিছু অনলাইন ইভেন্ট।

বর্ণাঢ্য এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বুয়েটের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।

সায়েন্স ফেস্ট প্রসঙ্গে আয়োজকরা বলেন, বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিজ্ঞানকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। তাই বিজ্ঞানের সৌন্দ্যর্যকে উপস্থাপন ও বিজ্ঞানের বিশালতাকে উপলব্ধি করার জন্য আমাদের এই আয়োজন।

আরও খবর