পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

টি-টোয়েন্টি দলে নতুন মুখ তিন, আট বছর পর ফিরলেন রনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-03-2023 02:22:08 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন পথচলার প্রয়াসে বাংলাদেশ দলে আনা হলো একগাদা পরিবর্তন। গত বিপিএলে পারফর্ম করা বেশ কজন ক্রিকেটার সুযোগ পেলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে।


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার দলে জায়গা পেলেন তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা।


এছাড়াও দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন রনি তালুকদার। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।


এছাড়াও দলে ফেরানো হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে।


বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায়। ১৫ জনের সেই স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও সৌম্য সরকার।


ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলেও ঠাঁই চয়েছে হৃদয়ের। টি-টোয়েন্টি দলেও তার থাকাটা ছিল অনুমিতই। এবারের বিপিএলে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন তিনি, টুর্নামেন্টের যা তৃতীয় সর্বোচ্চ। ম্যাচ সেরা হন তিনি ৪ বার।


যে কোনো সংস্করণ মিলিয়েই প্রথমবার তানভিরের জাতীয় দলে ডাক পাওয়াটাও খুবই প্রত্যাশিত। এবারের বিপিএলে ওভারপ্রতি ৬.৩৬ রান দিয়ে তার শিকার ছিল ১৭ উইকেট। আসরে যা যৌথ সর্বোচ্চ। গত বিপিএলেও ১৬ উইকেট নিয়ে তিনি ছিলেন যৌথভাবে তৃতীয় উইকেট শিকারি।


বাংলাদেশ টেস্ট স্কোয়াডের নিয়মিত পেসার রেজাউর রহমান রাজা টি-টোয়েন্টিতে প্রথমবার সুযোগ পেলেন বিপিএলের পারফরম্যান্সেই। ম্যাচ-সেরা হয়ে এবারের আসর শুরু করেছিলেন তিনি। পরে নিয়মিত একাদশে না থাকলেও শেষ পর্যন্ত তার শিকার ৮ ম্যাচে ১৩ উইকেট।


রনির দলে ফেরায় বড় ভূমিকা বিপিএল পারফরম্যান্সেরই। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই তিনি ছিলেন বেশ কার্যকর। তবে এবার ধারাবাহিকতায় ছাড়িয়ে যান নিজের আগের সব মৌসুমকে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেন তিনি ৩৫.৪১ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে। ৩২ বছর বয়সে তার সামনে হাতছানি আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন শুরুর।


বিপিএলে শামীমের পারফরম্যান্স অবশ্য দারুণ কিছু ছিল না। ৮ ইনিংস ব্যাট করে ১৭৫ রান করেন তিনি। ম্যাচ জেতানো একটি ইনিংসেই করেন ৭১ রান। তবে টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল ১৩৫.৬৫।


বাদ পড়াদের কাউকে নিয়ে খুব বেশি প্রশ্নের অবকাশ নেই।


ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ৯ ও ১১ ফেব্রুয়ারি। তৃতীয় ওয়ানডের দল অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।


• বাংলাদেশ টি-টোয়েন্টি দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম


• দলে ফিরেছেন:

রনি তালুকদার, শামীম হোসেন


• বাদ:

ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, সৌম্য সরকার


• নতুন মুখ:

তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, রেজাউর রহমান রাজা

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে