সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2023 08:53:47 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


দ্বিতীয় দফায় বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। দলকে নতুন করে গুছিয়ে সাফল্য আনার লক্ষ্যে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি তিনি দেশে পা রাখেন। কিন্তু যেই মাত্র খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, তখনই টাইগার ক্রিকেটকে এলোমেলো করে দেওয়া খবর আসে। 


‘সাকিব-তামিমের কারণে অস্বাস্থ্যকর ড্রেসিংরুম’ তত্ত্বের বিষয়ে এবার মুখ খুললেন হাথুরু। তিনি জানালেন, দুই খেলোয়াড়ের দ্বৈরথে দলে প্রভাব না পড়লে কোনো সমস্যা দেখি না।


বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ শুরুর আর মাত্র ঘণ্টা বিশেক সময় রয়েছে। তার আগে এই সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ।


এ সময় চন্ডিকা হাথুরুসিংহে জানান, ‘প্রথমত আমি এখানে আসার মাত্র ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিংরুম ও দলে আগেও ছিলাম। যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে তা নয়, কিংবা একসঙ্গে খাবারও খেতে হবে না। যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই। এতে আমি কোনো সমস্যা দেখছিও না।’


এর আগে ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরু। দীর্ঘ এই সময়ে বদলে গেছে অনেককিছু। এ সময় বাংলাদেশ কেমন উন্নতি করেছে, তার জবাবে এই প্রধান কোচ বলছেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে ধারণা আছে। এমনকি কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, এ বিষয়েও অনেক উন্নতি হয়েছে। যা তরুণদের কাছেও অজানা নয়।’

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে