সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সাইফুর রহমান দুলাল।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও উৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুর রহমান দুলাল বলেন, "বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সম্মানজনকভাবে পালন করার পূর্ণ অধিকার রয়েছে। কোনো ধরনের অশুভ শক্তি যেন এই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য গণসংহতি আন্দোলন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং পাহারা দেবে।" এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কৃষক মজুর সংহতির আহ্বায়ক মো. মাসুদুর রহমান বিপ্লব, উপজেলা গণসংহতি আন্দোলনের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমজীবী হকার ও সমবায় সমিতির আহ্বায়ক মো. সামিউল হক, মো. আমিনুর ইসলাম, মো. এনতালসহ গণসংহতি আন্দোলন ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ প্রতিনিধিদলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
১০ ঘন্টা ৬ মিনিট আগে
১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১২ ঘন্টা ৩২ মিনিট আগে