প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া

শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

যশোরের শার্শার কায়বা ইউনিয়নের কোটা এলাকায় রাস্তার পাশ থেকে তিনটি বড় মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় জামাযাত নেতা ইদ্রিস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বেলতলা-সিঙ্গা সড়কের কোটা রাইসমিল সংলগ্ন এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটে। খবর পেয়ে ভূমি অফিসের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোটা রাইসমিল সংলগ্ন সড়কের পাশের তিনটি বড় মেহগনি গাছ কাটার কাজ শুরু করেন স্থানীয় ইদ্রিস আলী। কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে খবর দেওয়া হয় কায়বা ইউনিয়ন ভূমি অফিসে। খবর পেয়ে ভূমি অফিসের পক্ষ থেকে ঘটনাস্থলে অফিস সহকারী পাঠানো হয় এবং গাছ কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা আরো জানান, কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। তবে গাছগুলো যে জায়গায় ছিল সেটি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন এবং গাছগুলোর মালিকানা কার এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে স্হানীয় জামায়াত নেতা ইদ্রিস আলী বলেন, গাছগুলো সরকারি জায়গায় নয়। তিনিই গাছগুলো রোপণ করেছিলেন। সরকারি গাছ কাটার ক্ষমতা আছে? গাছগুলো আমার লাগানো, তাই আমি কেটেছি। কায়বা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অফিস সহকারীকে পাঠানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছ কাটা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান,গাছ কাটার বিষয়টি আমরা শুনেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর