প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া

মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ড. মোজাম্মেল হোসাইন ভাইঘাট আইডিয়াল ডি্গ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং লন্ডন কর্তৃক ইসলামিক এডুকেশন সোসাইটি অফ বাংলাদেশ-এর পরিচালক । তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের কার্যক্রম, মধুপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত।

তাঁরা আরও বলেন, স্থানীয় সাংবাদিকেরা সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। তাই সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ—সভাপতি মেজবাহ উদ্দিন, সহ—সভাপতি আ. হামিদ, সহ—সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনী, কার্যকরী সদস্য আ. লতিফ, জাহিদুল কবির জুয়েল, আবু সাইদ। আরোও উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সদস্য মনোয়ার সাদাৎ ফারুক, আ. হাকিম, ড. নজরুল ইসলাম, আ. জলিল, মমিনুল ইসলাম প্রমুখ। 


Tag
আরও খবর