কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-10-2026 07:01:28 pm


প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরেন্দ্র অঞ্চলে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শেষ মুহূর্তে মঞ্চ নির্মাণ, সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।


সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকাগুলো নতুনভাবে সাজানো হয়েছে। নগরীর প্রধান সড়ক, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো সাজানো হয়েছে।


প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে নগরীর বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। পাশাপাশি জনসভাস্থলে বিশাল ও আকর্ষণীয় মঞ্চ নির্মাণের কাজ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও দলীয় নেতারা দিনরাত তদারকি করছেন।


রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ জনসভা থেকে উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় রাজনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।


সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় একটি ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ পরিদর্শন করবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরে প্রধানমন্ত্রী আখচাষিদের মধ্যে প্রণোদনা ও বিশেষ সহায়তা বিতরণ করবেন।


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিত ও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো নগরী ও জনসভাস্থলকে কেন্দ্র করে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে নগরীর প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সার্বক্ষণিকভাবে প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করছেন।


দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ মানুষ এই বিশাল জনসভায় যোগ দেবেন। জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।


স্থানীয় সাধারণ মানুষ ও আখচাষিরা প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের প্রত্যাশা, কৃষি প্রণোদনা ঘোষণার মাধ্যমে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


সবমিলিয়ে পদ্মাপাড়ের ঐতিহ্যবাহী রেশম নগরী রাজশাহী আগামীকাল প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর বাসস-কে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সড়কে দায়িত্ব পালন করবেন।


তিনি আরো বলেন, পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন হবে।


ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর একটি ঐতিহাসিক সফর। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সফরটি সফল করতে কাজ করছেন।’

আরও খবর