প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া

বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাদরাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী ও বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী ও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দোয়া ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। এ ছাড়া মাদরাসার ২৯তম হাফেজা জান্নাতুল সাদিয়া আফরানকে বিশেষভাবে দোয়া ও অভিনন্দন স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শুরা সদস্য, উন্নয়ন সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বীনি শিক্ষার প্রসার ও নারী শিক্ষার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনসারী বলেন, ইসলামি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্র গঠনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারীরা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন বলেন, মহিলাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা, পরিবার ও সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাই, এখান থেকে শিক্ষার্থীরা কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।

Tag
আরও খবর