রংপুরের পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ঋণ বিতরণ কার্যক্রমের ৮৪তম শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পাকারমাথা বিএম কলেজ সংলগ্ন শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংস্থার জোনাল ম্যানেজার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার জিল্লুল বারী।
বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির হেড অব ইন্টারনাল অডিট গোলাম মালিক মওদুদ, এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, এনআরবিসি ব্যাংকের পীরগাছা উপশাখার ইনচার্জ ফাহিম ফজল বসুনীয়া, পীরগাছা বিএম কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবু, পল্লী চিকিৎসক ডাক্তার ছাফওয়ান হোসেন এবং পীরগাছা আলোর কাফেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দুইজন ঋণগ্রহীতার মধ্যে ঋণ বিতরণের মাধ্যমে শাখাটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ২৪ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে