নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন পদে মোট ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। সম্পাদকীয় ১৭টি পদের বিপরীতে এসব মনোনয়নপত্র জমা পড়ে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা রাশেদ মিয়াজী।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য ও বাজার ব্যবসায়ী সংস্থার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার মুকুল এবং সদস্যসচিব এম. আরিফুল আলম নোমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর শনিবার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে