মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচআর ক্লাবের নতুন কমিটি ঘোষণা


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)-এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে পরিচালিত এইচআর ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এইচআর ক্লাবের চিফ মডারেটস ও অধ্যাপক ড.হাছান উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো:তারিকুল ইসলাম আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন উম্মে হামামাহ, মো. তৌহিদুল ইসলাম, আসির আউসাফ, মো. রতিক মাহমুদ, আনাস, জহুর আলম এবং মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোফাসসেরুল হক তন্ময় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মরিয়ম নেছা ঐশী।

বিভিন্ন শাখায় প্রতিনিধিদের মধ্যে রয়েছেন—

ট্যালেন্ট অ্যাকুইজিশন: মো. তাসদিদ হাসান (প্রতিনিধি), মো. সাজ্জাদ হোসেন তামিম (সহ-প্রতিনিধি)

লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট: মো. আরবিন রিয়াদ অন্তর (প্রতিনিধি), জান্নাত আরা মেঘলা (সহ-প্রতিনিধি)

মেম্বার এনগেজমেন্ট অ্যান্ড রিলেশনস: রিমি আক্তার (প্রতিনিধি), রুপা বাছার (সহ-প্রতিনিধি)

রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন: ইসরাত জাহান মেঘলা (প্রতিনিধি), আরসাদুল হক সাজিন (সহ-প্রতিনিধি)

অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স: মো. সাব্বির খান (প্রতিনিধি), সাদিয়া আফরিন সারা (সহ-প্রতিনিধি)

পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস: রতন ঘোষ (প্রতিনিধি), মোছা: নিশাত তাবাসসুম (সহ-প্রতিনিধি)

ইভেন্ট ম্যানেজমেন্ট: মো. নাঈমুর রহমান (প্রতিনিধি), উম্মে মেহবুবা তাসনিম (সহ-প্রতিনিধি)

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম: মো. তুহিন পারভেজ (প্রতিনিধি), সরবানি বেপারী (সহ-প্রতিনিধি)

এছাড়া ছয় সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ মেম্বার প্যানেল ঘোষণা করা হয়েছে। সদস্যরা হলেন— কাজী আবদুর রাফি, হাওয়া আক্তার, তাবরিজ আল আমিন, রিফাত আরা, ইফফাত আলম ইভা এবং সিনথিয়া আক্তার শিমু।

নবনির্বাচিত সভাপতি মো. মমিন উদ্দিন বলেন,

“সম্মানিত চিফ মডারেটর ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি HR ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় গর্বিত। আমাদের তরুণ ও উদ্যমী কমিটি কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেবে। আমরা ওয়ার্কশপ, সেমিনার, ইন্ডাস্ট্রি সংযোগ, ক্যারিয়ার গাইডেন্স ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জগতে যোগ্য করে গড়ে তুলতে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক মো. মোফাসসেরুল হক তন্ময় বলেন,

“এইচআর ক্লাবের নতুন কমিটির অংশ হতে পেরে আমি গর্বিত। আমরা দলগত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনে কাজ করবো।”

যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশী বলেন,

“এইচআর ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে কাজ করবো।”

নতুন কমিটির মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও খবর