এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

মোংলায় সুন্দরবন ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক চিত্রাঙ্কন-বিতর্ক প্রতিযোগিতা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শিশু চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বুধবার (৫ নভেম্বর) সকালে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে ধারিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার।

আয়োজনে সহযোগিতায় ছিলো হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বুধবার সকাল ১০টায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী। 

অন্যান্যদের বক্তব্য রাখেন হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস বাসন্তী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতৃবৃন্দ,ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসারা বলেন, “জ্বালানির চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। কাজেই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোনো বিকল্প নেই। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানিতেই আমাদের আস্থা রাখতে হবে।”

উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা বলেন, “নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা স্বল্পসময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।”

পরিবেশকর্মী পশুর রিভার ওয়াটারকিপার এর নত্রিবৃন্দ বলেন, “জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, “বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার। কাজেই জলবায়ু উষ্ণতা রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর আস্থা রাখতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বিষয়ক শিশু চিত্রাঙ্কন’ ও ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরও খবর