মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বাঘারপাড়ায় মাজেদুলের ‘কুল’ বিপ্লব: ডালে ডালে ঝুলছে সাফল্যের সোনালী স্বপ্ন

যশোরের বাঘারপাড়া উপজেলার ৭নং দারাজহাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সৈয়দ মাহমুদপুর। এক সময় যে মাঠ ছিল সাধারণ ফসলের খেত, আজ সেখানে চোখ জুড়িয়ে যায় সারি সারি কুল গাছের নয়নাভিরাম দৃশ্য দেখে। স্থানীয় সফল উদ্যোক্তা মোহাম্মদ মাজেদুল ইসলাম তার মেধা ও হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়ে তুলেছেন এক বিশাল কুল বাগান, যা এলাকায় রীতিমতো ‘কুল বিপ্লব’ ঘটিয়ে দিয়েছে।সৈয়দ মাহমুদপুর কমিউনিটি ক্লিনিকের ঠিক পাশেই মাজেদুলের এই সবুজ সাম্রাজ্য। বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে:প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে উন্নত জাতের কুল। কোনোটি আপেলের মতো টকটকে লাল, কোনোটি আবার হালকা সবুজাভ।ফলন এতই বেশি যে, ভার সইতে না পেরে ডালপালা নুয়ে পড়ছে মাটির দিকে।

আব্দুল জলিল বিশ্বাসের ছেলে মাজেদুল ইসলাম প্রমাণ করেছেন, কৃষিতে আধুনিক পদ্ধতি ও ধৈর্য থাকলে ভাগ্য বদলানো সম্ভব। মাজেদুল জানান:"সঠিক সময়ে সুষম সার, নিয়মিত পরিচর্যা আর রোগবালাই দমনে সঠিক কীটনাশক ব্যবহারের ফলেই এ বছর আশাতীত ফলন হয়েছে। বাজারমূল্য যদি অনুকূলে থাকে, তবে এবার এই বাগান থেকে বড় অংকের মুনাফা ঘরে তুলব বলে আশা করছি।"মাজেদুলের এই সাফল্য শুধু তার নিজের ভাগ্যে পরিবর্তন আনেনি, বরং এলাকার বেকার যুবকদের জন্য তৈরি করেছে নতুন কর্মসংস্থানের দিশা। প্রতিদিন স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই বাগান দেখতে। অনেকে মাজেদুলের থেকে নিচ্ছেন পরামর্শ, শিখছেন কীভাবে আধুনিক পদ্ধতিতে কুল চাষ করে স্বাবলম্বী হওয়া যায়।

আরও খবর