সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

মৃত্যুর পরও মানবতার সেবায়: মরদেহ দান করলেন জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু

জীবনভর মানুষের কল্যাণে কাজ করার পর মৃত্যুর পরও আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু। তাঁর অন্তিম ইচ্ছা অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার প্রয়োজনে তাঁর মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের নিকট আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করা হয়। মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস পরিবারের পক্ষে এই শোকাবহ কিন্তু গর্বিত প্রক্রিয়ায় অংশ নেন।মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মো. আজাদুল কবির আরজুর এই মহৎ ত্যাগ ভবিষ্যৎ চিকিৎসকদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রাখবে।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকেই যশোর শহরের মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে নেমে আসে শোকের ছায়া। মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সেখানে ভিড় জমান সমাজের বিভিন্ন স্তরের মানুষ।জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন অঞ্চল ও জোনের প্রতিনিধি ছাড়াও শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি এবং এনজিও যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে।সকাল সাড়ে ৯টায় জেসিএফ কার্যালয় প্রাঙ্গণে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ৫২টি জেলা থেকে আগত জেসিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে মো. আজাদুল কবির আরজু প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রয়াণে যশোরের সামাজিক ও উন্নয়নমূলক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তবে নিজের মরদেহ দান করার মাধ্যমে তিনি যে ত্যাগের মহিমা দেখিয়ে গেলেন, তা সমাজ ও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও খবর