চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল

আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথসভা


সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) আশাশুনি উপজেলার সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দিরে। সেখানে চলমান যজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন রবিউল বাশার।

বিকেল ৩টার দিকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে বিকেল ৫টায় বড়দল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিলে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় বড়দল বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন রবিউল বাশার। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বুড়িয়া মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এসব কর্মসূচিতে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি। তাঁরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের ওপর জোর দেন এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। আসন্ন সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

Tag
আরও খবর