ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-10-2025 07:05:51 am

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা পরিদর্শন কার্যক্রম পালনের নির্দেশ দিয়েছেন।


গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করতে এক সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন ।’


উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও সেখানে উপস্থিত ছিলেন।


শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করার আহ্বান জানান।


এর আগে বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাম্প্রতিক বিমানবন্দর অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, কার্গো ও ফ্লাইট পরিচালনা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কার্গো ভবনটি এখনও পরিদর্শনাধীন রয়েছে।


বুয়েটের ড. ফখরুল আমিনের নেতৃত্বে একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি কত দ্রুত ব্যবহারযোগ্য করা সম্ভব, তা মূল্যায়ন করবে।


অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে সরকার যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ফরেনসিক সহায়তা চেয়েছে বলে জানান প্রেস সচিব।


তিনি আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের জন্য বডি-ক্যামেরা ব্যবহার ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে—নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে।


এ বিষয়ে আইনগতভাবে কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে এবং পরিচালনার কাঠামো কী হবে, সে বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।


সূত্র: বাসস

আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে