নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

মাদক মামলার আসামি ইসমাইল কারাগারে


সাতক্ষীরার কুখ্যাত ‘মাদক সম্রাট’ খ্যাত ইসমাইল হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও আশপাশের এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল এই ইসমাইল। বহুদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে গেলেও এবার আর রক্ষা হয়নি।


ইসমাইল হোসেন (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার মিরগীডাঙ্গা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। এলাকায় সে পরিচিত ‘ইসমাইল সম্রাট’ নামে। তার বিরুদ্ধে দীর্ঘদিনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছিল—মামলা নং ৪৪, তারিখ ২৩/০১/২০১৮; জি.আর নং ৪৪/১৮; ধারা ১৯(১) এর ৯(খ) অনুযায়ী যার গ্রেফতারি পরোয়ানা বহাল ছিল।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগত রাতে সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মিরগীডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, বহু বছর ধরে ইসমাইল সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি গ্রেপ্তার এড়াতে ও নিজেকে নিরাপদ রাখতে সে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা শুরু করে। জেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেকে দলের নেতা বা কর্মী হিসেবে প্রচার করতে থাকে।


স্থানীয়দের অভিযোগ, এসব ছবি ও ‘রাজনৈতিক পরিচয়’ ব্যবহার করে ইসমাইল প্রশাসনের চোখে ধোঁকা দেওয়ার পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। উদ্দেশ্য ছিল, মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া এবং পুরনো মামলার হাত থেকে রেহাই পাওয়া।


বিএনপির কয়েকজন স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসমাইলের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অর্থ ও প্রভাব খাটিয়ে দলের ভেতর প্রবেশের চেষ্টা করছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।


অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এদিকে, তার গ্রেপ্তারের খবরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, কুশখালী ও আশপাশের ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ধারণা, ইসমাইলের গ্রেপ্তার মাদকচক্র দুর্বল করবে এবং এলাকায় কিছুটা হলেও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।


সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেন বলেন, তার বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।


সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ইসমাইল একজন পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর