কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে ক্যাসিনো অনলাইন জুয়ার আসর,ধ্বংসের পথে যুব সমাজ।

লাখাইয়ে ক্যাসিনো অনলাইন জুয়ার আসর,ধ্বংসের পথে যুব সমাজ। লাখাই উপজেলায় দিন দিন বেড়ে চলছে অবৈধ ক্যাসিনো জুয়ার আসর। বিশেষ করে চায়ের স্টলের আড়ালে বাজারের দোকানে বসে এবং বিভিন্ন এলাকায় দিনে ও রাতের অন্ধকারে গোপনে চলছে এই অবৈধ জুয়ার ব্যবসা। এতে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী তরুণরা, যা স্থানীয় সমাজব্যবস্থার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব জুয়ার আসর পরিচালিত হচ্ছে। অনেকে আবার দাবি করছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতায় এসব ক্যাসিনো ব্যবসা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এর ফলে এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে, চুরি-ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং অনেক তরুণ পড়াশোনা ছেড়ে জুয়ার ফাঁদে পা দিচ্ছে। আর এ অনলাইন জুয়ার টাকায় সন্ধ্যা হলেই এসকল তরুনদের বেশিরভাগ মাদক সেবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মাদক বিক্রেতাদের রুমে। কেউ বা মাদক ব্যবসায়ীদের অগ্রিম টাকাও প্রদান করেন। গ্রামের সাধারণ মানুষ বলছেন, এ অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেকে সখের জিনিষ বিক্রয় করে টাকা ইনভেস্ট করছেন ক্যাসিনো জুয়াতে। নাম না প্রকাশ করার শর্তে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকড়া এলাকার এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, ভাই এ জুয়ার নেশায় পড়ে আমি সব হারিয়ে আজ নিঃস্ব। সুন্দর জীবনের বদলে প্রতিনিয়ত একটি হতাশা নিয়ে আমি বেঁচে আছি। তার দেয়া তথ্যমতে জুয়ার বড় একটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের রয়েছে নিজস্ব আ্যপস। জানা গেছে গত কয়েক বছরে বিভিন্ন এলাকায় যে ছেলে পায়ে সেন্ডেল পড়ার সামর্থ ছিলো না সে আজ কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন,অনেকে আবার ভিক্ষার ঝুলি হাতে নিয়াছেন। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ জুয়ার আসর বন্ধ না করলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। পাশাপাশি এসব ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। একজন বুল্লাবাজারের স্থানীয় ব্যবসায়ী বলেন,বুল্লাবাজারের এক সুনামধন্য দন্ত চিকিৎসক প্রথম বার ক্যাসিনো জুয়ায় ১০হাজার টাকা ইনভেস্ট করে ৭০হাজার টাকা লাভ করেন,এই লাভের আশায় প্রতিনিয়ত খেলছেন,বর্তমানে মাথায় ৭লক্ষ টাকা ঋণ নিয়ে হাবুডুবু খাচ্ছেন, আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে হবে।” সাম্প্রতিককালে গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ক্যাসিনোর এজেন্ট পরিবর্তিত হয়ে অন্যদের হাতে হস্তান্তর হয়ে পড়ে। তবে থেমে নেই এ অনলাইন ক্যাসিনো। নাম প্রকাশ না করার শর্তে ক্যাসিনো খেলে নিঃস্ব হওয়া কয়েকজন জানায়, বিভিন্ন বাজার থেকে শুরু করে বেশকিছু জায়গায় এ সকল ক্যাসিনো খেলা চলছে। কেউ তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। কারন এদের কমিশনে অনেকেই চলেন। তাই এরা ধরাছোয়ার বাহিরে। এসকল ক্যাসিনো সম্রাটগন এ জুয়ার টাকায় যেমন দামি বাইক, রাজকীয় চলাফেরা করছেন, তেমনি এরা গড়ে তুলেছেন আলিশান বাড়ি।
Tag
আরও খবর