জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

এইচ.এম ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র সংসদ নির্বাচনে ভিপি জিল্লুর, জিএস রায়হান; এজিএস রুবের

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-10-2025 06:48:42 am

রাজধানীর তেজগাঁও শহরের হাজী মরণ আলী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদ-২৫ প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।


এবারের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মো. জিল্লুর রহমান, জিএস রায়হান সিকদার ও এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন রুবের আহমেদ। 


অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আমাদের মাদরাসার গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে সহায়তা করবে। আমি আশা করি নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে।”


ভিপি জিল্লুর রহমান বলেন, “আমি সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ছাত্রসমাজের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন। এটি আমার জন্য গৌরবের পাশাপাশি বড় দায়িত্বও। আমার মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের কল্যাণ, ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করা।”


জিএস রায়হান সিকদার বলেন, “এই বিজয় আমার কাছে কোনো গৌরব নয়, বরং এটি এক বিশাল দায়িত্ব ও আমানত। আমি ইনশা’আল্লাহ সততা, শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে কাজ করে আমাদের মাদ্রাসাকে আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপ দিতে চাই। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল অঙ্গীকার।”


কর্ম পরিকল্পনা সম্পর্কে এজিএস রুবের আহমেদ বলেন, “আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমি এজিএস প্রার্থী হিসেবে জয়ী হয়েছি। আমার লক্ষ্য আছে, এইচ. এম ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে পাশে থাকা এবং চেষ্টা করবো সব সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হওয়ার।”


এছাড়াও এইচ.এম ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদ-২৫ নির্বাচনে শিক্ষা সম্পাদক মো. আবদুল ফাত্তাহ , অর্থ সম্পাদক মুকতার আহমেদ, আবাসিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন , অফিস সম্পাদক আহসানুল হক লিমন, ক্রীড়া সম্পাদক হাসিব ও আরমান হোসেন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. নিশাত জাহান নির্বাচিত হয়েছেন। 


উল্লেখ্য, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ছত্রছায়ায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছর এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় এটি ২য় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


আরও খবর