চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষককে উপদেষ্টা হিসেবে পেলো ইবি ফটোগ্রাফিক সোসাইটি


ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিএস) উপদেষ্টা হলেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. শাহীনুজ্জামান। মঙ্গলবার (৮ জুলাই) আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব অর্পণ করা হয়।


দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড.ইকবাল হোসাইন, আইইউপিএস এর সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুহিবুল্লাহ নোমান, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল্লাহ।


দায়িত্ব হস্তান্তর কালে অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, 'কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এমন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনে উপদেষ্টার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। ছোটবেলা থেকেই আমার এক ধরনের দুর্বলতা কাজ করতো ফটোগ্রাফিক সোসাইটির উপর। এজন্য মাঝে মধ্যে আমিও ছবি তুলতাম। এখন হয়তো ব্যস্ততার কারণে ফটোগ্রাফি বিষয়টা থেকে একটু দূরে চলে গেছি। তবে এর প্রতি এখনো আমার দুর্বলতা কাজ করে। আমি চাই ইবি ফটোগ্রাফিক সোসাইটি তার কর্মকাণ্ড ও পরিধি আরও ব্যাপ্তি লাভ করুক। এই সংগঠনের জন্য আমার সব ধরনের সহযোগিতা, ভালোবাসা থাকবে। আর এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।'


এ সময় অধ্যাপক ড. ইকবাল হোসাইন বলেন, ইবি ফটোগ্রাফিক সোসাইটি তাদের কার্যক্রমের মাধ্যমে এই ক্যাম্পাসসহ সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিস হিসেবে নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য ফটোগ্রাফি, ভিডিও এর মাধ্যমে এক্সিবিশন করছে, এটি সত্যিকার অর্থেই একটি ক্রিয়েটিভ কাজ। যে কাজের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে ও জানতে পারছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষার্থী, সারা বাংলাদেশের ও বিশ্ব মানবতা উপকৃত হচ্ছে। আমি মনে করি ফটোগ্রাফিক সোসাইটি তাদের কার্যক্রম সচল রাখার পাশাপাশি আরো উন্নতি লাভ করবে এবং সমাজের সকল স্তরে ও সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে