দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এ কর্মসূচিতে ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা “আট দফা আট দাবি, মানতে হবে মেনে নাও”, “কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেনো? বাংলাদেশ জবাব চাই” -স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।  শিক্ষার্থীদের অনেককেই প্লাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা, শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে সরিয়ে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি কেবলমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা, বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডের বেতন স্কেল নিশ্চিত করা, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ।

ইনস্টিটিউটের শিক্ষার্থী এসএম সানি বলেন, “সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই আমরা আট দফা দাবি চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আইনগত পদক্ষেপ বা প্রজ্ঞাপন না পাওয়ায় আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, এ আন্দোলন শুধুমাত্র শেরে বাংলা নগরের এটিআই নয়, বরং দেশজুড়ে অবস্থিত সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও খবর