কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে কুবি শিক্ষার্থীদের গর্জন

 ইসরাইল কর্তৃক গাজায় হামলা ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিপ্লবী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।


এসময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তাইন’, ‘ইসরাইল ইজ দ্যা জেনোসাইড’, ‘লং লিভ ফিলিস্তাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’সহ বিভিন্ন স্লোগানে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হামলার প্রতিবাদ জানিয়ে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির রায়হান বলেন, 'মানবতার সর্বোচ্চ অবমাননা করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের জীবন শুরুর আগেই তাদের হত্যা করা হচ্ছে।


আজ যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না হই, তবে কাল তারা সারা বিশ্বের মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে। ইহুদিরা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সংগ্রামী মুসলিম ভাইয়েরা, এক হন এবং প্রতিবাদ জানান।' পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আজহার উদ্দীন বলেন, 'যখন আমরা বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে রোজা পালন করছি, তখন আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা এতো বিশাল জনসংখ্যা মুসলিমদের মধ্যে গুটি কয়েক মুসলমান এই প্রতিবাদ করছি। অন্যদিকে আমাদের প্রতিবেশী মুসলিমদের রক্তদিয়ে হলি খেলা হচ্ছে।'


উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে গাজার ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা। এই হামলায় অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও খবর