ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন মারা যান তিনি।
গত কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক।
পরিবার সূত্রে জানা গেছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন আরেফিন সিদ্দিক। ওই বছরের জুলাইয়ে তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
২ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ২৩ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে