রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দায়িত্ব গ্রহণ করলেন নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ: তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ (২৮ফেব্রুয়ারি শুক্রবার) কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই অধ্যক্ষের যোগদানের মধ্যে দিয়ে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, "তিতুমীর কলেজকে একাডেমিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।" তিনি কলেজের শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং এর আগে তিনি নীলফামারী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা তিতুমীর কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও খবর