দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জবির শহীদ সাজিদের স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আইন বিভাগ


জুলাই বিপ্লবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শহিদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের দল ব্যারিয়ার ব্লাস্টার্স, রানার্সআপ হয়েছে দর্শন বিভাগের টিম ফিলোসফি কিং।


 বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা‌ জাগ্রত করতে ও শহীদ সাজিদের স্মরণে এ খেলার আয়োজন করা হয়। ৩২টি টিম নিয়ে নকআউট খেলায় গণিত ও আইন বিভাগের খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট  হয়।


জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন, ক্যাম্পাস গুলোতে ভিন্ন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে আমাদের এই উদ্যোগ। রাজনীতির এই ধারা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করছি।


উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রথমবার এমন টুর্মানেন্টের আয়োজন দেখছি। আমি আনন্দিত এই কারণে যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্ট শেষ হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই অভিনন্দন। এই ধরনের টুর্নামেন্ট চালু থাকুক।


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বির সঞ্চালনায় ও সভাপতি একে এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, শহীদ সাজিদের বোন ফারজানা হক সহ আরো অনেকে।

Tag
আরও খবর