দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন নোয়াখালীর বায়েজিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2025 12:03:37 am

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদ পেয়েছেন নোয়াখালী চাটখিল উপজেলার কৃতি সন্তান বায়েজিদ হোসেন পিয়াস।


গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বায়েজিদ হোসেন পিয়াস দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


তিনি নোয়াখালী জেলায় চৌমুহনী সরকারি এস এ কলেজে উচ্চ মাধ্যমিক পড়াকালীন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এরপর স্নাতক ভর্তি হন রাজধানীর তিতুমীর কলেজে। সেখানেও সক্রিয়ভাবে রাজনীতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ।বিগত সরকারের আমলে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বেশ কয়েকটি মামলা হামলা এবং গ্রেফতারের ও শিকার হয়েছেন। 


তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়া পিয়াস দৈনিক দেশচিত্রকে বলেন, তিতুমীর কলেজ আমার প্রাণের স্পন্দন। ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দলের অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। এছাড়াও দল এবমগ জাতির প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকা রাখব।


এছাড়া কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইমাম হোসেনকে ও সদস্যসচিব করা হয়েছে সেলিম রেজাকে।


আরও খবর