নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Muzahidul Islam ( Contributor )

প্রকাশের সময়: 18-11-2024 02:12:54 pm



শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান কর্তৃক পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাব এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০১ নং রুমে  রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।  


অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী  কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। 


ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ফাইনালে প্রতিদ্বন্দ্বী টিম হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করে টিম অপ্রতিরোধ্য ও টিম কাঠগোলাপ। ডিবেট শেষে শ্রেষ্ঠ প্রতিযোগী টিম হিসেবে প্রতিযোগিতায় জয়লাভ করে টিম অপ্রতিরোধ্য।


এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ তায়েজুল ইসলাম । ডিবেট প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আফসানা আফরোজ খুশি এবং বর্তমান সভাপতি মোঃ রুহুল আমিন। 


অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী কলেজ ডিবেটিং ক্লাবের বিগত কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং ক্লাবে যুক্ত হওয়া নতুন নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। 

আরও খবর