‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের সম্মাননা

সামাজিক-মানবিক কর্মকাণ্ডে অবদানে কাজের স্বীকৃতিস্বরূপ


মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে  সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় উপজেলার সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শ্রীমঙ্গলের বহুমুখী সেচ্ছাসেবি সংগঠন হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে  ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবির, দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম. এ. রহিম নোমানী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান প্রমুখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে মানবিক-সামাজিক কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ  ইলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাশিদ ও গজল পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তুলেন।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে