নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গরমে ঘামাচির সমস্যা দূর করবে আমলকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2025 09:14:40 am

গরম পড়তে না পড়তেই ত্বকে ব্রণ-ফুস্কুড়ি, র‌্যাশের জ্বালায় অস্থির। সারা দিন ঘেমেনেয়ে শরীরের নানা জায়গায় দেখা দিচ্ছে ঘামাচি। জ্বালা, চুলকানিতে নাজেহাল। বাজারচলতি কিছু পাউডার বা সাবান এই সমস্যা দূর করতে পারে বলে প্রস্তুতকারী সংস্থারা দাবি করলেও, তাতে নানা রাসায়নিক মেশানো থাকে। অনেক সময়ে সেগুলি ব্যবহার করলে জ্বালাভাব আরও বেড়ে যায়। তাই বাজারচলতি প্রসাধনীর বদলে ঘরোয়া উপায়েই ঘামাচির সমস্যার সমাধান করা যেতে পারে। সে জন্য কার্যকরী হতে পারে আমলকি।


আমলকির বহু গুণ। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আমলকি ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। পাবমেড থেকে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আমলকিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে অবাঞ্ছিত দাগছোপ দূর করতে সাহায্য করে। ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ায়। 'সানবার্ন ' থেকে ত্বককে রক্ষা করে। রোদে বেরোলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের ক্ষতি করে। রোদে পুড়ে ত্বকের প্রদাহ অনেক বেড়ে যায়। ফলে ব্রণ-ফু্স্কুড়ি, ঘামাচির সমস্যা দেখা দেয়। আমলকি খেলে বা ত্বকে মাখলে, এই সমস্যা দূর হতে পারে।


আমলকি কীভাবে মাখলে উপকার হবে?


১) ২ চা চামচ আমলকি পাউডারের সঙ্গে ১ চামচ দই মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ত্বকে মেখে ১৫-২০ মিনিট রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে নিতে হবে।


২) আমলকির টোনারও ত্বকের জন্য ভাল। আমলকি পাউডার এক কাপ জলে দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। পাঁচ মিনিট ধরে জল ফোটানোর পরে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এ বার সেই জলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে কাচের শিশি বা স্প্রে বোতলে ঢেলে রাখুন। রোদে বেরনোর আগে মুখে মেখে নিলে ত্বকের জ্বালা ভাব কম হবে।


৩) ২টি কাঁচা আমলকি বেটে নিতে হবে। এর সঙ্গে ২ চা চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে, হাতে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহার করলে ঘামাচি, র‌্যাশের সমস্যা কম হবে। ত্বকের মৃতকোষ দূর হয়ে জেল্লা ফিরবে।


৪) ত্বকে কালচে দাগছোপ পড়লে এক চা চামচ আমলকি পাউডারের সঙ্গে ১ চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে মাখতে পারেন। ২০ মিনিট রেখে ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে।


৫) পেঁপে এমনিতেই ত্বকের জন্য খুব ভাল। তার উপর যদি জুটি বাঁধে আমলকির সঙ্গে, তাহলে ত্বকের যাবতীয় সমস্যা সহজেই দূর হবে। পেঁপে বেটে নিয়ে তার সঙ্গে আমলকি মিশিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। সপ্তাহে দু’ থেকে তিন দিন এটি মাখতে পারেন। ত্বকের জন্য বেশ কার্যকর হবে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯৬ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১৬ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫৮ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে