এপারেতে ঠাঁই খুঁজে
ঠাঁই নাহি পাব
বৃথা আশা ফাঁকি দিয়ে
ওপারেতে যাব।
তব কেনো দিশেহারা
ভূমি খুঁজে রোজ
ছুটি হলে জামাটাও
নিবে না তো খোঁজ।
টাকা-কড়ির পিছু ছুটে
উদাসা এ-মন
সবই মেকি এপারেতে
বৃথা এ-জীবন।
আমার নাই ওর আছে
পুড়ি হিংসায়
তৃপ্ত না হয়ে
কাঁদি নিরালায়।
এক হলে দুই চাই
তিন হবে কবে?
আমি ছাড়া এ-পৃথিবীর
সবই পরে রবে।
তব কেনো আরো চাই
মিছে এই ভবে?
আমি ছাড়া এ-ভবে যে
সবই পড়ে রবে।
৬ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২ দিন ২৯ মিনিট আগে
৩৫ দিন ২৫ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫০ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে