বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ইবি প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র ও সাংবাদিক সংগঠনকে নিয়ে ইফতার

মাহফুজুল হক পিয়াস ( Contributor )

প্রকাশের সময়: 23-03-2025 11:59:13 am

মাহফুজুল হক পিয়াস, ইবি সংবাদদাতা:


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিক, বিভিন্ন ছাত্র সংগঠন, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি থানার কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ইফতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উদ্যোগে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অন্যান্য সহকারী প্রক্টর ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির অংশীজনরা।


এসময় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে ন্যায়পরায়ন হতে সাহায্য করে ও বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকার অনুপ্রেরণা জোগায়। এই ইফতার আয়োজন মূলত পারস্পরিক ভাতৃত্ববোধ বজায় রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন, মাদকমুক্ত, বহিরাগত মুক্ত সুন্দর পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।


ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, তোমরা পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সূর্য ছিনিয়ে এনেছো, ঠিক সেইভাবে আগামী দিনেও পারস্পরিক এক হয়ে দৃঢ় ভাবে ক্যাম্পাসে কাজ করবে। 


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সকল সংগঠন একসাথে ইফতার করছে এরকম আমার চাকরি জীবনে ইবিতে দেখিনি। তোমরা পারস্পরিক ভেদাভেদ ভুলে একসাথে কাজ করলে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটা রুল মডেল হয়ে দাঁড়াবে।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যে ঐক্যের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আশার বাণী বাস্তবায়ন করতে সহজ হবে। শিক্ষার্থীদের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় ও দেশ গড়ার ক্ষেত্রে একটা পয়েন্টে আসা লাগবে, যেটাকে ঐক্য বলি। এই রমজান মাস ধৈর্য ধারণ করার মাস, পরমসহিষ্ণুতার মাস, অন্যকে অগ্রাধিকার দেয়ার মাস, সহমর্মিতার মাস, পরস্পরের দুঃখ অনুভব করার মাস, পারস্পরিক সাহায্য করার মাস। এই আয়োজনের উদ্দেশ্য হলো বরকতময় মাসে আমরা যাতে একই হৃদয়ে মিশে যাই।


মাহফুজুল হক পিয়াস 

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। 

মোবাইল: ০১৭৭৩৩৪৪৫৪৯

তারিখ: ২৩/০৩/২৫

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে