রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পাংশায় মাছের সাথে এ কী শত্রুতা

রাজবাড়ীর পাংশায় পুকুরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক মৎস্যচাষির প্রায় ৫০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া বোন-গা বড় বিলে এ ঘটনা ঘটে।


জানা যায়, গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় কেউ বা কারা ওষুধ প্রয়োগ করে মো. সোলেমান মন্ডল (৫২) নামে এক মৎস্যচাষির প্রায় ৫০ মণ মাছ নিধন করেছে। এতে ওই মৎস্যচাষির ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মো. সোলেমান মন্ডল পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার বাহাদুর মন্ডলের ছেলে। উপজেলার বিভিন্ন স্থানে পুকুর লিজ নিয়ে লোক দিয়ে মৎস্যচাষ তার পেশা।


সোলেমান মন্ডল বলেন, সরিষার বাদশা শেখ এর কাছে থেকে এক বছরের জন্য দুইটি পুকুর ২ লাখ টাকায় লিজ নিয়েছি। গত ৫ মাস আগে সাড়ে ২৭ মণ মাছ ছেড়েছিলাম। প্রথম থেকেই স্থানীয় কিছু লোক আমাকে এখানে মাছ চাষে বাধা দিয়ে আসছিল। বিলের মধ্যে পুকুর হওয়ায় দিনের বেলা লোক থাকলেও রাতে থাকা হয় না। গত রাতে ১০ টার দিকে জানতে পারলাম পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। রাতেই আমি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে।


তিনি আরও বলেন, আমি ছোট বেলা থেকে মৎস্যচাষের সাথে জড়িত। এক সময় আমি ৩০টি পুকুরে মৎস্যচাষ করতাম।


আওয়ামীলীগের সময় মামলা হামলার শিকার হয়েছি। এখন আবার ভাগ্য বদলের আশায় মাছ চাষ শুরু করেছিলাম। এক রাতেই আমার সব শেষ হয়ে গেলো। যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে করে আর কারো সাথে এমন অন্যায় না হয়।


খাইরুল ইসলাম নামে এক মৎস্যচাষি বলেন, যারা মাছের সাথে শত্রুতা করে তারা জানোয়ারের সমতুল্য। আমার কয়েকজন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি। আমি চাই যারা এমন জঘন্য কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, এখনও কোন লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে