পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ইউজিসি প্রনীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে যবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন


যবিপ্রবি প্রতিনিধি 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রনীত প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত , নবম পে - স্কেল প্রদান ও পে-স্কেল ঘোষনার পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবীতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (আবিকফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ সোমবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সম্মুখে সকল কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা জানান, গত ২২ মে ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে বাংলাদেশ আত্মবিশ্ববিদ্যাল কর্মচারী ফেডারেশনের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ , পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা নিয়ে মতামত প্রদানের এক সভা অনুষ্ঠিত হয় কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সেই মতামতকে উপেক্ষা করে অভিন্ন নীতিমালা বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে । মঞ্জুরী কমিশন যে ভাবে নীতিমালা প্রনয়ন করছেন সেই নীতিমালা যদি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হয়, তাহলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীগণ ভীষন ক্ষতির সম্মুখীন হবেন। অন্যদিকে ৮ ম জাতীয় পে স্কেল প্রদানের প্রায় আট বছর অতিবাহিত হলেও সরকার থেকে ৯ ম পে-স্কেল ঘোষনায় কোন পদক্ষেপ না থাকায় বিশ্ববিদ্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। বৈষম্য দূরীকরণ ও নবম পে-স্কেলের দাবিতে বারংবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করে আসছে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন যবিপ্রবি কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটির প্রধান উপদেষ্টা সরদার ফরিদ আহমেদ। এছাড়া বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও যবিপ্রবি কর্মচারী সমিতির সদ্য সাবেক সভাপতি শওকত ইসলাম সবুজ, কর্মচারী সমিতির সদ্য সাবেক সহ-সভাপতি রুমেল রহমান রনি ও আরিফুল ইসলাম শিন প্রমুখ।

আরও খবর