শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিলো সাধারণ শিক্ষার্থীরা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে বিভিন্ন কারনে আসা ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রলীগ কর্মী সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসলে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, কোটা আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষক-কর্মচারিদের ভিসি নিয়োগের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাসে আসা বারণ ছিলো। বারণে থাকা দুই শিক্ষক ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে একত্রিত হয়। এ সময় সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসা কিছু ছাত্রলীগ কর্মীদের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে তাদের বের হয়ে যেতে বললে তারা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। 

এ সময় ক্যাম্পাসে থাকা ছাত্রলীগদের উদ্দেশ্য করে বলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক তারিফুল ইসলাম শরিফ বলেন, ❝যাদের বিরুদ্ধে কম অভিযোগ তাদের ক্ষমা এবং যাদের বিরুদ্ধে বেশি তাদের বিষয়টা উপাচার্য আসার পর বিচারের আওতায় আসবে তারপর ক্লাস করবে। আমাদের স্পষ্ট বার্তা, স্বৈরাচারের দোসর বা দালাল সুশীল হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আমাদের কাজে ব্যাঘাত ঘটায় তা সাধারণ শিক্ষার্থীরা শক্ত হাতে প্রতিহত করবে।❞

আরও খবর