আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-09-2024 10:29:31 am


অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের পক্ষে 6 জনের একটি দল মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিয়েছে।


গত ২৯শে আগস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।


উক্ত স্মারকলিপিতে আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব‍্য মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবী জানানো হয়। একই দিনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থী প্রতিনিধিরা।গত ৪ই সেপ্টেম্বর একই দাবিতে আরও একটি স্মারকলিপি দাখিল করা হয়। ৪-৯-২৪ তারিখে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর আরোও একটি স্মারকলিপি দেয়া হয়। 


মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বিএমডিসির সভাপতি ডাঃ মাহমুদ হাসান দাবিটিকে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে ভর্তি পরীক্ষার নীতিনির্ধারক সভায় উত্থাপন করার আশ্বাস দিয়েছেন।


এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এ স্মারকলিপি প্রদান করেন,রাফিয়া সুলতানা (ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, টাংগাইল), ফারহান শাহরিয়ার নাঈম (আইডিয়াল কলেজ, ধানমন্ডি), মাহফুজুর রহমান, (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ) সহ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী।


এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে,আমরা ভর্তি পরীক্ষা কমিটির সাথে এ বিষয়ে আলোচনা করবো।

আরও খবর