আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

পৃথিবীর কাছাকাছি বাসযোগ্য গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 02:01:03 am

তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য নতুন একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি আকারে পৃথিবীর চেয়ে ছোট, কিন্তু শুক্রের চেয়ে বড়। প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত গ্রহটি। খবর সিএনএনের।


বিজ্ঞানীদের দুটি দল একসঙ্গে এই গ্রহটি আবিষ্কার করেছে। তারা এর নাম দিয়েছো গ্লিস ১২বি। গত বৃহস্পতিবার (২৩ মে) দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস এবং রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে নতুন এক্সপ্ল্যানেট (আমাদের সৌর জগতের বাইরের যে কোনো গ্রহ) সম্পর্কে চমকপ্রদ নানা তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্লিস ১২বি মীন রাশিতে অবস্থিত একটি শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যা আমাদের সূর্যের আকারের প্রায় ২৭ শতাংশ এবং তাপমাত্রার ৬০ শতাংশ।


যেহেতু এর নক্ষত্রটি সূর্যের চেয়ে অনেক ছোট, তাই গ্লিস ১২বি এখনো বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। গ্রহটি প্রতি ১২ দশমিক ৮ দিনে তার কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করছে।


নতুন গ্রহে বায়ুমণ্ডল নেই ধরে বিজ্ঞানীরা এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪২ ডিগ্রি সেলসিয়াস) গণনা করেছেন।


টোকিওর অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের প্রকল্প সহকারী অধ্যাপক এবং গবেষণা দলের সহ-নেতা মাসায়ুকি কুজুহারা বলেন, আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছের, নাতিশীতোষ্ণ ও পৃথিবীর আকারের গ্রহ খুঁজে পেয়েছি।


পৃথিবীর আকারের নাতিশীতোষ্ণ কোনো গ্রহ চিহ্নিত হলে তাদের বায়ুমণ্ডলে কোন কোন উপাদান থাকতে পারে, বিশেষ করে পানি রয়েছে কি না, তা নির্ধারণে বিশ্লেষণ শুরু করেন বিজ্ঞানীরা।


নতুন গ্রহ সম্পর্কে গবেষণা করা আরেকটি দলের সহ-নেতা ল্যারিসা প্যালেথর্প। ইউনিভার্সিটি অব এডিনবার্গ এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এই ডক্টরাল শিক্ষার্থী জানান, আমরা কেবল মুষ্টিমেয় কিছু এক্সপ্ল্যানেট খুঁজে পেয়েছি, যেগুলো ভালো প্রার্থী। সেগুলোর মধ্যে গ্লিস ১২বি হলো নিকটতম। তাই এটি একটি বড় আবিষ্কার।

আরও খবর

6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

১৩ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৯৯ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২১৮ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে