নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2026 09:34:24 am

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ আসছে নতুন ফিচার, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করতে পারবেন। এতে আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে যাবে।


মেটা ইতোমধ্যে হোয়াটসঅ্যাপে ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত করেছে। আগে থেকেই এখানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ ও বিল পরিশোধের সুবিধা ছিল। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়ার পর এবার সে সেবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ ফিচার যুক্ত করা হচ্ছে।


নতুন এ ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন। এজন্য অ্যাপটির সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।


রিচার্জ করতে হলে চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা মেনু থেকে ‘পেমেন্ট’ অপশনে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে অপারেটর বেছে নিয়ে পছন্দের রিচার্জ প্ল্যান নির্বাচন করা যাবে।


অর্থ পরিশোধের জন্য ইউপিআই ব্যবহার করতে হবে। আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সরাসরি টাকা কেটে নেয়া হবে, আর না থাকলে নতুন করে ব্যাংক সংযুক্ত করে যাচাইকরণ সম্পন্ন করতে হবে।


প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ সুবিধা চালু হলে একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে এবং ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে যোগাযোগের পাশাপাশি আর্থিক সেবাও পাওয়া যাবে এক জায়গায়।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৪ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৩ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৯ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে