ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

এয়ারটেল এখন ‘সার্কেল’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2026 03:33:44 pm


মোবাইল ফোন অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে ১৬ বছরের যাত্রা শেষে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এয়ারটেল। 


তবে ব্র্যান্ডের এ রূপান্তরে গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে রবি।


সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উদ্বোধন করে রবি আজিয়াটা পিএলসি। 


অনুষ্ঠানে জানানো হয়, এয়ারটেলের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। গ্রাহকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যও নিরাপদ ও সচল থাকবে। এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী প্রযুক্তি ও আধুনিক ডিজিটালনির্ভর সেবা দেয়ার লক্ষ্য নিয়ে ‘সার্কেল’ আত্মপ্রকাশ করছে।

 

রবি কর্মকর্তারা জানান, বছরের পর বছর এয়ারটেল দেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং তাদের জীবনধারা, আগ্রহ ও আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে যুক্ত করেছে। সে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েই ‘সার্কেল’ যাত্রা শুরু করছে। 


পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনযাপনের কথা মাথায় রেখে ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। এতে এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও উন্নত ডিজিটাল সক্ষমতা, পরিবর্তিত সেবা এবং ভবিষ্যতমুখী নানা উদ্যোগ। যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের মানুষের মধ্যে আন্তঃসংযোগ ক্রমেই বাড়ছে, এ বাস্তবতাকে বিবেচনায় রেখে নতুন ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে বলে জানায় রবি। 


‘সার্কেল’-এর মূল ভাবনা একটি সহজ বিশ্বাসকে ঘিরে—বাস্তব সংযোগই মানুষের আত্মপরিচয় গড়ে তোলে এবং সত্যিকারের আপনজনদের খুঁজে পেতে সহায়তা করে। মানুষকে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত রেখে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির লক্ষ্য।


অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সে যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে যখন আমরা নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, তখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই আর মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।


প্রধান নির্বাহী বলেন, এয়ারটেলের সে যাত্রার পরবর্তী বিবর্তন সার্কেল। এ নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত।


‘সার্কেল’র ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘আসল সংযোগ, সবসময় সচল’। তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন এ প্রতিশ্রুতিতে। বিনোদন ও গেমিং থেকে শুরু করে কনটেন্ট তৈরি এবং প্রতিদিনের ডিজিটাল পরিসরে তরুণরা যেসব কাজে যুক্ত থাকেন, সেসব ক্ষেত্রে নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।


ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে জানিয়েছে রবি। এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট, লেনদেন ও গ্রাহকের তথ্য সম্পূর্ণ নিরাপদ ও সচল থাকবে।


রবি বলছে, বাস্তব ও অর্থবহ সংযোগের যাত্রার অনুপ্রেরণা জোগানোর এ বিশ্বাসকে ভিত্তি করে ‘সার্কেল’ বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে। এর মাধ্যমে তরুণদের নিজেদের পরিসরের মানুষ ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে, সে পরিসরের অংশ হয়ে উঠতে এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করবে ব্র্যান্ডটি। 

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫১ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭১ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৬ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৯ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে