কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাজারে গেলে বাজেট মেলে না!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 16-03-2024 12:03:09 pm

চলছে পবিত্র মাহে রমজান। মুসলিম বিশ্বের সকল দেশে এই মাহে রমজানে দ্রব্যমূল্যে দেয়া হয় ছাড় যেন মুসলমানগণ সকল পণ্য সুলভে কিনতে পারে। অথচ আমাদের দেশে হচ্ছে উল্টো চিত্র। সারা বছর বাজারে কম বেশি একটু সামঞ্জস্যতা থাকলেও রমজানে হঠাৎ করেই যেন দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগে। সাধারণ মানুষের কাছে এক আতংকের নাম কাঁচাবাজার। কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না দ্রব্যমূল্যের। শিবচর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা গেছে সাধারণ মানুষের মাঝে বিরাজমান চাপা বিরক্তি। জুয়েল নামের এক ব্যক্তি এসেছেন শেখপুর বাজারে সাপ্তাহিক বাজার করতে। কিছুক্ষণ বাজারে ঘুরে ঘর্মাক্ত দেহে আয় ব্যয়ের বাজেট মিলাতে হিমশিম খাচ্ছেন তিনি। শুধু জুয়েল নন, এমন অবস্থা প্রায় সকল ক্রেতার। বাজারে প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া। মান ভেদে আলু প্রতি কেজি ৩০-৩৫ টাকা, পিয়াজ ৭০ টাকা, টমেটো ৫০ টাকা, শসা ৭০-৭৫ টাকা, গোল বেগুন ৫০ টাকা, কাঁচামরিচ ৭০-৮০ টাকা। এদিকে লেবু নিয়ে শুরু হয়েছে আর এক অবাস্তব পরিস্থিতি। রমজান আসতেই লেবুর হালি ৬০-৮০ টাকা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক লেবু ব্যবসায়ী বলেন, পাইকারি পর্যায়ে লেবুর দাম বেড়ে যাওয়াতে খুচরা পর্যায়ে ও দাম বেড়েছে। কিন্তু দাম বাড়ার কোন নির্দিষ্ট কারণ জানাতে পারেন নি তিনি। তবে তিনি আশা করছেন অতি দ্রুত ই লেবুর দাম কমে যাবে। 

 

কাঁচাবাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফলের দাম। তরমুজ প্রতি কেজি ৮০-১০০ টাকা, বরই ১০০-১২০ টাকা, পেয়ারা ৫০-৬০ টাকা, মান ভেদে খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০- ১৫০০ টাকা, আপেল আর কমলার দাম কিছুটা বেড়েছে। আপেল প্রতি কেজি ৩০০ টাকা, কমলা ২০০-২৫০ টাকা। শিবচর বাজারে ফল কিনতে আসা এক ক্রেতা রাকিবুল হাসান জানান, ইফতারে কিছু ফল খেতে হয়। কিন্তু সকল প্রকার ফলের ই দাম অনেক বেশি। গরম পড়েনি, অথচ একটি তরমুজ কিনতে গেলে এখনি ৪০০ টাকা লাগে। কয়জন মানুষের সামর্থ্য আছে ৪০০ টাকা দিয়ে তরমুজ কেনার? রাকিব মনে করেন মাঠ পর্যায়ে প্রশাসনের কঠোর হওয়া উচিত এবং সরকারের বেধে দেয়া মূল্য যেন সবাই মানে তা তদারকি করা দরকার। নইলে এদেশের মানুষ সামনে না খেয়ে মারা যাবে নয়তো চুরি করা শুরু করবে। অনেকেই অবশ্য মনে করেন এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য অতি মুনাফা লোভী কিছু ব্যবসায়ী দায়ী। তারা সিন্ডিকেট করে অতি লাভের আশা করেন। আর এই প্রতারণার ফাঁদে পড়ে হাঁস-ফাঁস করে সাধারণ মানুষ।

Tag